মাজেদ আহমদ ::
অপসংস্কৃতির প্রসার ঘটায় সমাজে অন্যায়, অবিচার বেড়ে যাচ্ছে। অপসংস্কৃতি
আমাদের শিশু ও যুবকদের বিপদগামী করছে। তাই সমাজে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার
প্রসার ঘটাতে হবে। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সমাজ হতে অপসংস্কৃতি
দূর করতে হবে।
নবোদয় সাহিত্য
ফোরামের উদ্যোগে আয়োজিত কুরআন তেলাওয়াত, স্বাধীনতা শীর্ষক সেমিনার, সাহিত্য
আলোচনা ও তারানা মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যেদক্ষিন সুনামগঝ্জের ভাইস চেয়ারম্যান নবোদয় উপদেষ্টা জনাব তৈয়্যিবুর রহমান চৌধুরী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার নগরীর
দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফোরামের
সভাপতি ফয়সাল জাকওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া দারুল উলূমের মুহতামিম জনাব আব্দুল মালিক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান
মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ বেলাল আহমদ চৌধুরী, জামেয়া দারুল
কুরআন সিলেটের মুহাদ্দিস হাফিজ মাওলানা আশরাফ উদ্দীন চৌধুরী, শাহ
ওয়ালীউল্লাহ মাদরাসার মুতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দীন, ভাস্বর সম্পাদক আব্দুল
গফুর প্রধান, নবীনকুড়ির’র সম্পাদক মাহবুব সালমান, ত্রৈমাসিক বৃক্ষ’র
সম্পাদক আজমল আহমদ, সিলেট জর্জ কোর্টের ইন্টার্নি মুহাম্মদ রেজাউল হক।
বিশেষ অতিথির বক্তব্যে প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আজকের এই
সন্ধ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমাজের যুবকরা যখন অপসংস্কৃতির কবলে পড়ে
বিপর্যস্থ তখন নবোদয় সাহিত্য ফোরাম সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করছে। এরকম
প্রসংশনীয় উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। অনুষ্ঠানে সাহিত্য আলোচকের
বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র সহকারী সাহিত্য সম্পাদক ফায়জুর রহমান, প্রাবন্ধিক
সাদিকুর রহমান, পলিমাটি সম্পাদক বাশিরুল আমিন ও পিঁপড়ার সম্পাদক মিনহাজ ফয়সাল। উপস্থিত ছিলেন, লিটলম্যাগ চৌহাট্টা’র সম্পাদক নাওয়াজ মারজান, হুমু সারোজী, সরফরাজ হাদী। জামেয়া দারুল কুরআনের শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম, ছাত্রনেতা ফয়েজ আহমদ প্রমুখ। দেওয়ান
মাহমুদ রাজা চেৌধুরী বলেন, সুস্থ সঙস্কৃতি চর্চায় আমাদেরকে নিবেদিত হতে
হবে। সাহিত্য আলোচক দৈনিক সিলেটের ডাক’র সহকারী সাহিত্য সম্পাদক ফায়জুর
রহমান বলেন, আমাদের বেশি করে ইসলামী ও আরবী সাহিত্য পাঠ করতে হবে। তাহলে
আমরা নিজের সম্পর্কে জানতে পারবো। পলিমাটি সম্পাদক বাশিরুল আমিন বলেন,
বাংলা সাহিত্যকে এ পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে মুসলমান সাহিত্যিকদের
অবদানকে বর্তমান মিডিয়া অস্বীকার করার চেষ্ঠা করছে। সেটা আমাদের প্রতিহত
করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল
নোমান।
ফোরামের সাধারণ
সম্পাদক হুসাইন মুহাম্মদ ফাহিম ও আহমদ মাহফুজ আদনানের যৌথ পরিচালনায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালমান আহমদ, আবরার আল মাহমুদ, ময়নুল
তালুকদার, আরাফাত শামস, আব্দুল্লাহ হুসাইন, নাজমূল ইসলাম, আইয়ূব খান, রবিউল
ইসলাম, রেজওয়ান আহমদ, শিব্বির আহমদ, সাদিক বিন তালিব, প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র
কোরআন থেকে তেলাওয়াত কারী ২১ দিনে হাফিজ হয়ে রেকর্ড সৃষ্টিকারী শিশু হাফিজ
মাসউদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তেলাওয়াত করেন হাফিজ নুরুল আমিন। সঙ্গীত পরিবেশন করেন, শালিন আহমদ,
ইসহাক আলমগীর, আমানুলøাহ আমান, আনওয়ারুল করীম মুস্তাযাব, আরিব রব্বানী, আহমদ উসমান
শিশু শিল্পী আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ, মামুনুর রশীদসহ নবোদয়, জাগরণ, দিশারী, সুচারু, ফীল অনুপম সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ।



0 মন্তব্য করেছেন:
Post a Comment