BDvairlnews: সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের ৩দিনব্যাপি ২য় বার্ষিক প্রতিযোগিতার ২য়দিনে স্কুল-কলেজ পর্যায়ে হামদ নাত, ক্বিরাঅাত ও অাযানের প্রতিযোগিতা সম্পন্ন।
,                              সদ্য সংবাদ:

tasnif media

tasnif media

Thursday, 30 March 2017

সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের ৩দিনব্যাপি ২য় বার্ষিক প্রতিযোগিতার ২য়দিনে স্কুল-কলেজ পর্যায়ে হামদ নাত, ক্বিরাঅাত ও অাযানের প্রতিযোগিতা সম্পন্ন।

হাফিজুর রহমান আবুহানিফা/স্টাফ ম্যানেজারঃ-আজ ৩০ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১০টায় বাহাদুরপুর মাদরাসায় স্কুল-কলেজ পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মধ্যে ক্বিরাআত, হামদ নাত, ও আযানের প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে সুন্দর ও সু-সৃঙ্খল ভাবে সমাপ্ত হয়।

সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দোগে ৩দিনব্যাপি সুনামগঞ্জ জেলাভিত্তিক ২য় বার্ষিক প্রতিযোগিতা ২৯ মার্চ বুধবার থেকে শুরু হয়েছে। শহরতলীর বাহাদুরপুর মাদরাসায় ১মদিন কওমী মাদরাসার ইবতেদায়ী ৫ম বর্ষের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার ৪০টি মাদরাসার ১৫০জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে।

এবং ৩১ মার্চ, শুক্রবার জেলাব্যাপী হিফযুল কুরঅান প্রতিযোগিতা ২টি বিভাগে প্রায় ৮০ জন ছাত্র ছাত্রীর অংশ গ্রহনে সু-দক্ষ বিচারক মন্ডলীদ্বারা সকাল ৯টা থেকে বাহাদুরপুর মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

আজ সকাল ১১টায় পরীক্ষার সেন্টার পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান- মাও তাফাজ্জুল হক আজিজ, সেক্রেটারী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,
সহ-সেক্রেটারী মাওলানা ইমদাদুল হক, মাও আরিফ রব্বানী, আমার সুরমা ডট কম-এর সদর প্রতিনিধি, হাফিজুর রহমান আবু হানিফা, প্রমুখ।

0 মন্তব্য করেছেন:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ

facebbok