উৎসবমূখর পরিবেশে সুনামগঞ্জে পহেলা বৈশাখ ও লোক উৎসব পালিত না হওয়ার দাবী
জানালেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ। গতকাল
রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভার
সভাপতি ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সভা শেষে রাষ্ট্রীয় দু’টি উৎসবের
বিষয় উপস্থাপন করেন। এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর
রহমান মিছবাহ বলেন, গত ২৯ মার্চ থেকে শুরু করে অতিবৃষ্টি,পাহাড়ী ঢল ও বাঁধ
নির্মাণে অনিয়মের ফলে সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের বোর ফসল তলিয়ে গেছে।
জেলার সর্বত্রই চরম খাদ্যে অভাব দেখা দিয়েছে। মানুষ কষ্টে আছে। এ অবস্থায়
উৎসব মুখর পরিবেশে লোক উৎসব ও পহেলা বৈশাখ উদযাপন না করার দাবী জানান।
0 মন্তব্য করেছেন:
Post a Comment