BDvairlnews: সুবিধাবাদীরা আঙ্গুল ফুলে কলাগাছ, সুুনামগঞ্জের সাধারন জনগন সব হারিয়ে দিশেহারা---হাফিজুর রহমান আবু হানিফা।
,                              সদ্য সংবাদ:

tasnif media

tasnif media

Wednesday, 3 May 2017

সুবিধাবাদীরা আঙ্গুল ফুলে কলাগাছ, সুুনামগঞ্জের সাধারন জনগন সব হারিয়ে দিশেহারা---হাফিজুর রহমান আবু হানিফা।

 
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ জেলায় দৃর্গতি যেন পিছু ছাড়ছে না, একেরপর এক গজব আসতেই আছে, সব হারিয়ে দিশেহারা সাধারর মানুষ, সবই কিন্তু আমাদের হাতের কামাই, কথায় আছে যেমন কর্ম তেমন ফল, সাড়া বছর যা পাপ কামাই করেছি আজ আমরা ধারাবাহিক ভাবে আল্লাহ তায়ালা আমাদের কাছে গজব হিসাবে উপস্থাপন করতেছেন, তার পরও আমরা এগুলো ছাড়তে পারছি না, আরো ধাবিত হচ্ছি,
         সুুনামগঞ্জের মানুষ কৃষি নির্ভরশীল, কেউ নিজের জমি-অন্যের জমি-বন্ধক জমি অথবা অান্যের কাজ করে বুকভরা আসা নিয়ে ফসল ফলিয়েছেন, যেন সাড়াটা বছর ঘরের খাবার খেতে পারেন, কিন্তু দুংখের বিয়য় বিগত বছর কিছু পেলেও এবছর আর এক মুষ্টিও পেলনা সুুনামগঞ্জের কৃষক, একদিকে পাপের পায়শ্চিত্ব অন্যদিকে নেতা-সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের রাতারাতি কলাগাছ হওয়ার সপ্ন বাস্ববায়ন, কিছু মানুষের পাপ ও গাফিলতির জন্য আজ সাড়া সুনামগঞ্জবাসী দিশেহারা,
          প্রথমে চৈত্র মাসেই তলিয়ে গেল ছোট বড় সব হাওর, ধুলিষ্যাত হয়ে গেল মানুষের সপ্ন, এই ক্ষতির কারনেই মরে গেল হাওরের ছোট বড় সব মাছ, এই সুবাদে নেতা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা হয়ে গেলেন,যাচ্ছেন,টাকার মালিক ও লুটপাটবাজ, তাদের পকেট এখন পাকা, কিন্তু এই সাধারন মানুষগুলো আাজ দিশেহারা, কি করবে, কোথায় যাবে, কার কাছে বলবে, কে শুনবে তাদের আর্তনাদ, তারা যে আজ অসহায়, সরকারের পক্ষথেকে যা দিয়েছে ও দেয়ার আস্বাস দিয়েছে - সেখানে ও ভাগ বসিয়েছে সুবিধাবাদী জ্ঞানী গুনীরা, এ যেন "আকাশ কুসুম"
          এ নিদানের মাঝে আবার শুরু হয়েছে শক্তিশালী ভৃমিকম্প সহ কাল বৈশাখী ঝড়, তছনছ হয়ে যাচ্ছে কৃষক ও সাধারন মানুষদের ঘরবাড়ী, খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেক পরিবার, কান্নার পাল্লা যেন দিনে দিনে ভারী হয়ে উঠছে, কেউ নিচ্ছেন না তাদের খবর, তাদের ভবিষ্যত একরকম অন্ধকার হয়ে পরছে, বিশেষ করে লেখা পড়া ও ব্যাবসা প্রতিষ্ঠান চরম ক্ষতির মুখে পড়েছে, সব হারিয়ে বেকার হয়ে দিশেহারা হয়ে গেছেন সুুনামগঞ্জের মানুষ,
        #প্রবাসী ভাই বোনদের প্রতি আকুল আবেদন আপনারা সামর্থনুযায়ী সহযোগীতা করে আশ্রয়হীনদের আশ্রয় দিন,
        আমাদের নেতা ও জনপ্রতিনিধিরা টাকার পাহাড় নিয়ে শহরে থাকছেন, আর ফৃর্তি আমুদ করছেন, অনুদানে ভাগ বসানোর জন্য বিড়ালের মত সাধু হয়ে বসে আছেন,
         দৃর্গত এলাকার মানুষের প্রতি আকুল আবেদন একেরপর এক গজব আসছে আমাদের উপর আল্লাহ তায়ালা ছাড়া কেউ পারবে না আমাদের ভাগ্য পরিবর্তন করতে, তাই আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, ক্ষমা কর মাওলা আমাদের।

0 মন্তব্য করেছেন:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ

facebbok