আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজবে কান না দেয়ার আহবান
উবায়দুল্লাহ সাআদ: রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সুস্থ আছেন বলে জানিয়েছেন খাদেম হাসান আনহার।
আজ রাত ৮.৩০ মিনিটের দিকে আজগর আলী হাসপাতালে গেলে তিনি আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেন।
দেশের নানা প্রান্ত থেকে আল্লামা আহমদ শফীর মৃত্যু করেছেন এমন গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি।
উন্নত চিকিৎসার জন্য ৭ জুন আল্লামা আহমদ শফীকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. এআর নূরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকাল থেকেই হাসপাতালে আল্লামা আহমদ শফীকে এক নজর দেখার জন্য ভিড় করছেন আলেম ওলামা। দলবলে বিভিন্ন জায়গা থেকে এসে হুজুরের জন্য দোয়া করছেন।
সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান। আওয়ার ইসলামকে তিনি বলেন, হুজুর সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মাথার তাজ। তার অসুস্থতা আমাদের জন্য দু:খের। তাই একনজর দেখার জন্য ছুটে এসেছি।
সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হন ঢাকার মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা হাবিবুর রহমান মিছবাহ। তিনি দেশবাসীর কাছে হুজুরের জন্য দোয়া চেয়ে বলেন, হুজুরের ছবিসহ ফেসবুকে পোস্ট আপলোড করা থেকে বিরত থাকুন। আর ফেসবুকে এবং ফোনে ফোনে অনেকেই তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। কোনো কিছু নিশ্চিত না হয়ে সংবাদ প্রচার করা মারাত্মক অন্যায়। এর থেকে বিরত থাকুন।
হাসপাতালে উপস্থিত সায়েন্সল্যাব জামে মসজিদের খতীব মাওলানা শামসুদ্দোহা আশরাফী বেদনাহত কণ্ঠে আওয়ার ইসলামকে বলেন, হুজুরের সুস্থতার জন্য আমরা এখন শুধুই দোয়া করবো। আল্লাহ যেন হজরতকে দ্রুত সুস্থ করে দেন।http://ourislam24.com/2017/06/08/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A6%AB%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%86%E0%A6%9B/





0 মন্তব্য করেছেন:
Post a Comment