আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা নাগাদ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হবে।
তিনি আরও জানান, তাকে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।
তিনি বলেন, ‘হুজুরের শারিরীক অবস্থার অবণতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে।’
উল্লেখ্য, প্রথমে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু পরে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তির করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’




0 মন্তব্য করেছেন:
Post a Comment