BDvairlnews: June 2017
,                              সদ্য সংবাদ:

tasnif media

tasnif media

Monday, 12 June 2017

কাতারের নাগরিকদের উমরাহপালনে সৌদি আরব নিষেধাজ্ঞা

আওয়ার ইসলাম: কাতারের নাগরিকদের উমরাহপালনে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষ বলছে এটি ‘মিথ্যাচার ও বিশ্বাসযোগ্য নয়’। সৌদির পবিত্র নগরী মক্কার মসজিদ আল হারামে মুসলমানেরা তাদের উমরাহ পালন করে থাকে সেখানে কাউকে বাধা প্রদান করার সুযাগ নেই।

মসজিদুল হারাম ও মসজিদে নবাবীর কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেন, কাতারের নাগরিকদের ওমরাহ পালনের সুযোগ কেড়ে নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তারা কোন সত্যতা নেই।

মসজিদুল হারামে কাতারের মুসুল্লিদের বাধা প্রদানের অভিযোগ

উমরাহ পালনের জন্য যারাই এখনে আসতে চায় তাদের সেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমাদের কাতারি ভাইয়েরাও যখন সৌদি আরবে প্রবেশ করে সেই মুহূর্ত থেকে দেশ ত্যাগ না করা পর্যন্ত তারা আমাদের হৃদয়েই থাকে।

গত সপ্তাহেও ১ হাজার ৬ শ ৩৩ জন কাতারি নাগরিক উমরাহ পালন করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বাহরাইন, ‘জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার’ স্বার্থে সৌদি আরব ও আরব আমিরাত পাশ্ববর্তীদেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করে।

সেই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের এই দেশগুলো কাতারি নাগরিকদের তাদের দেশ ত্যাগের জন্য ১৪ দিনের সময় বেঁধে দেয় ও পুনরায় আসার উপর নিষেধাজ্ঞা জারি করে।

অবশ্য ৫ জুনেই সেই ঘোষণায় যে সব কাতারি নাগরিক উমরাহ ও হজ্জ্ব পালনের জন্য সৌদি আবার আসবে তাদের জন্য কোন নিষেধাজ্ঞা থাকবেনা বলেও জানায়। গাল্ফ নিউজ।

খবরের বাকি অংশ

কাতারের নাগরিকদের উমরাহপালনে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।

BDvairlnews : কাতারের নাগরিকদের উমরাহপালনে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।


সৌদি কর্তৃপক্ষ বলছে এটি ‘মিথ্যাচার ও বিশ্বাসযোগ্য নয়’। সৌদির পবিত্র নগরী মক্কার মসজিদ আল হারামে মুসলমানেরা তাদের উমরাহ পালন করে থাকে সেখানে কাউকে বাধা প্রদান করার সুযাগ নেই।

মসজিদুল হারাম ও মসজিদে নবাবীর কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেন, কাতারের নাগরিকদের ওমরাহ পালনের সুযোগ কেড়ে নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তারা কোন সত্যতা নেই।

মসজিদুল হারামে কাতারের মুসুল্লিদের বাধা প্রদানের অভিযোগ

উমরাহ পালনের জন্য যারাই এখনে আসতে চায় তাদের সেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমাদের কাতারি ভাইয়েরাও যখন সৌদি আরবে প্রবেশ করে সেই মুহূর্ত থেকে দেশ ত্যাগ না করা পর্যন্ত তারা আমাদের হৃদয়েই থাকে।



গত সপ্তাহেও ১ হাজার ৬ শ ৩৩ জন কাতারি নাগরিক উমরাহ পালন করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বাহরাইন, ‘জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার’ স্বার্থে সৌদি আরব ও আরব আমিরাত পাশ্ববর্তীদেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করে।

সেই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের এই দেশগুলো কাতারি নাগরিকদের তাদের দেশ ত্যাগের জন্য ১৪ দিনের সময় বেঁধে দেয় ও পুনরায় আসার উপর নিষেধাজ্ঞা জারি করে।

অবশ্য ৫ জুনেই সেই ঘোষণায় যে সব কাতারি নাগরিক উমরাহ ও হজ্জ্ব পালনের জন্য সৌদি আবার আসবে তাদের জন্য কোন নিষেধাজ্ঞা থাকবেনা বলেও জানায়। গাল্ফ নিউজ।

খবরের বাকি অংশ

Sunday, 11 June 2017

স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ফের দেখা করলেন ক্বওমী আলেমগন

সিলেট রিপোর্ট:
কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করা এবং এই লক্ষ্য অর্জন করতে হলে সমাজের কোনো অংশকে পেছনে ফেলে রাখার সুযোগ নেই।’
রবিবার দুপুরে (১১ জুন) প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে কওমি মাদ্রাসার কয়েকজন শীর্ষস্থানীয় আলেম তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। আলেম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আল্লামা আশরাফ আলী।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।গত ১১ এপ্রিল গণভবনে আলেমদের এক সমাবেশে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এই স্বীকৃতির ব্যাপারে সরকারি প্রজ্ঞাপনও জারি হয়। তবে এখনো জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন পাস হয়নি। চলতি বাজেট অধিবেশনে কওমি স্বীকৃতির আইন পাসের দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর কাছে যান।
শেখ হাসিনা বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশোনা করে এবং তাদেরকে শিক্ষার মূলধারায় নিয়ে আসতে হবে।
কওমি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রিকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দেয়ার জন্য আলেমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, ‘এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় একথা সোনালী হরফে লেখা থাকবে।’
আলেমরা দেশে ইসলামের বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
এ প্রসঙ্গে তারা রাজধানীর কাকরাইলে তাবলিগ জামায়াতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জমি দেয়ার কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জন্য তুরাগ নদের তীরে জমি বরাদ্দ দিয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
আলেমরা বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর জমি প্রদানসহ ইসলামের বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য শেখ হাসিনারও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী সরকারের সন্ত্রাসবিরোধী প্রচারে অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁ কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
আলেমদের প্রতিনিধি দলে ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল বাছেস বরকতপুরী, মুফতি নূরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলামও মাওলানা উসামা আমিন।
বৈঠকে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যাতে কওমি মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য অবদান ও স্বকীয়তার কথা বিস্তারিত উল্লেখ করা হয়।

খবরের বাকি অংশ

সিলেট জেলা জমিয়তের ইফতার বুধবার

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্দোগে ”আর্দশ সমাজ বির্নিমানে মাহে রমজানের ভূমিকা র্শীষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল ১৯ রমজান (১৪ জুন) বুধবার নগরীর ধোপাদিঘীর পারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন ও সেক্রেটারী মাওলানা আতাউর রহমান সংশ্লিষ্টদের যথাসমযে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

খবরের বাকি অংশ

সদর উপজেলার মদনপুরে মেডিকেল কলেজ ও কুতুবপুরে পলিটেকনিক ইনস্টিটিউট হবে

বিন্দু তালুকদার
সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতালসহ মেডিকেল কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবি জেলাবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকে নানা সময়ে জেলার দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পদে আসীন সুনামগঞ্জের কর্মকর্তাগণ বিভিন্নভাবে এসব দাবি বাস্তবায়নের চেষ্টা করেছেন। সব চেষ্টা বাস্তবে রূপ নিতে চলছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে।
একনেকে সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতালসহ মেডিকলে কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ার পর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন অনুমোদন হওয়ায় আশার আলো দেখতে পায় জেলাবাসী। 
সর্বশেষ গত ১৬ মে সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতালসহ মেডিকলে কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্থান নির্বাচন কমিটির সভায় দুইটি প্রতিষ্ঠানের জন্য দুইটি স্থান বাছাই করা হয়। সভার রেজুলেশন মোতাবেক সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতালসহ মেডিকলে কলেজ স্থাপনের জন্য দিরাই রাস্তার মোড়ের উত্তর-পশ্চিম দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ১৫৬ নং জেএল-এর কাঠইর মৌজায় মোট ৮৪টি দাগে ২৯.২৪ একর জমি স্থায়ীভাবে অধিগ্রহণের জন্য নির্বাচন   
করা হয়। একইসাথে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য সুনামগঞ্জ সদর উপজেলার ৩৯ জে.এল-এর কুতুবপুর মৌজার (সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর পশ্চিম দিকে) ৫ একর জমি জমি স্থায়ীভাবে অধিগ্রহণের জন্য নির্বাচন করা হয়। 
সভায় ওই দুইটি স্থান দু’টি প্রকল্পের জন্য উপযুক্ত বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। ওই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারি পুলিশ সুপার হেলাল উদ্দিন ভুইয়া, এসসি সুনামগঞ্জ এর অধ্যক্ষ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গৌতম রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অনজন দাস ও গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্থান নির্বাচন কমিটির ওই দিনের সভার রেজুলেশন গত ২৪ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালককে পাঠানো হয়। 
বিএমএ সুনামগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম বলেন,‘ সুনামগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ৫০০ শয্যার হাসপাতালসহ একটি মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে। এতে পিছিয়ে পড়া জেলার উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। জেলার ছাত্র-ছাত্রীরা বাড়িতে থেকে ডাক্তার হওয়ার সুযোগ পাবে। মেডিকেল কলেজের জন্য যে জায়গাটুকু বাছাই করা হয়েছে তা বেশ উপযুক্ত হবে। কারণ এই জায়গাটুকু সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে ও বেশ কয়েকটি উপজেলার সংযোগ সড়কের পাশে।’  
সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন,‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। মেডিকেল কলেজের জন্য উদ্যোগ গ্রহণ করায় আমরা আনন্দিত। আমরা আশা করি এই দুই প্রতিষ্ঠান স্থাপনে দ্রুত পূর্ণতা পাবে। ’ 
অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ জেলা শাখার সাবেক সভাপতি ডা. আব্দুর নূর বলেন,‘মেডিকেল কলেজ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি। তবে এটা স্থাপনের জন্য দ্রুত কাজ শুরু করতে হবে। সুনামগঞ্জের ৫০০ শয্যার হাসপাতালসহ মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করি।’
জেলা স্থান নির্বাচন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার জানান, সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতালসহ একটি মেডিকেল কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য জেলা স্থান বাছাই কমিটির সভায় দুইটি প্রতিষ্ঠানের জন্যই স্থান নির্ধারণ করা হয়েছে। সভায় মেডিকেল কলেজের জন্য সদর উপজেলার মদনপুরে মেডিকেল কলেজ ও আব্দুর জহুর সেতুর পশ্চিম দিকে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়। স্থান নির্ধারণের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে। ’
উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনের (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান গত বছরের ৪ অক্টোবর রাজধানীতে একনেক সভায় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন হাওরের জেলা সুনামগঞ্জে একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনের সভায় অর্থ ও পরিকল্পনা প্রতমন্ত্রী এম এ মান্নানকে বলেছিলেন, ‘সুনামগঞ্জে হাসপাতাল ও মেডিকেল কলেজ হবে, আপনারা পরবর্তী কাজ শুরু করুন।’
এর পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কার্যক্রম শুরু হয়। সরকারের এনইসি-একনেক ও সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ দ্রুত কাজ শুরু করে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বছরের ২২ নভেম্বর সুনামগঞ্জের সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়। একইসাথে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩০ একর ভূমি খোঁজার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়। 
গত ৪ অক্টোবর একনেকের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে সুনামগঞ্জে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ের প্রেরণের নির্দেশ দেয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ডা. রাশিদুন নেছা গত ২২ নভেম্বর সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে দ্রুত এই বিষয়ে একটি মতামত প্রদানের জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে একটি চিঠি লিখেন। সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম সুনামগঞ্জে নতুন করে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা উল্লেখ করে গত ৪ ডিসেম্বর চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালককে অনুরোধ করেন

খবরের বাকি অংশ

সিলেটের আলমপুরে তাবলীগ জামাতের কর্মিরা লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা আলমপুর লামারগাঁও জামে মসজিদে তাবলীগ জামাতের কর্মীদের লাঞ্চিত করেছে ওই মসজিদের মোতায়াল্লির ভাই ও ছেলেরা। গতকাল শনিবার বাদ যোহর এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৭টায় লামারগাঁও জামে মসজিদে ১৫ জনের একটি তাবলিগ জামাত আসে। যোহর নামাজ পড়ে ওই মসজিদের মোতায়াল্লি  মখন মিয়া তাবলিগ জামাতকে মসজিদ ছেড়ে যাওয়ার কথা বলেন। স্থানীয় মুসল্লীরা এর প্রতিবাদ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই মোতায়াল্লির ছেলে তফশীলদার শাহীন কবির, শামুন কবির ও সোহেল এবং মোতায়াল্লির ভাই বাবুল মিয়া তাবলিগ জামাতের কর্মীদের লাঞ্চিত করে মসজিদ থেকে বের করে দেন। তাবলীগ কর্মীরা লাঞ্চিত হয়ে মসজিদ ছাড়তে বাধ্য হন। এ ঘটনায় স্থানীয় প্রতিবাদ করলে স্থানীয়দেরও ধাওয়া করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

স্থানীয় কালাম মিয়া জানান, আমরা তাবলীগ কর্মীদের বিদায় দিয়ে দিছি। এ ব্যাপারে স্থানীয় মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিবেন। এদিকে ঘটনার সাথে জড়িত তফশীলদার শাহিন কবির বলেন, সব খবর আপনারা রাখেন কেন। আমাদের পঞ্চায়েতের ব্যাপার আমরা দেখব। তাবলীগ জামাতকে মসজিদের ভেতরে জায়গা দেয়া না দেয়া আমাদের একান্ত ব্যাপার। মসজিদ আমাদের, সিদ্ধান্তও আমাদের।

এ ব্যাপারে আলমপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুজন দেবনাথ জানান, তাবলিক জামাত কর্মীদের লাঞ্চিত হওয়ার খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে তাবলীগ জামাতের কাউকে পাইনি। এর আগে তারা চলে যান। তবে স্থানীয় কয়েকজন এ ঘটনার সত্যতা শিকার করেছেন আমাদের কাছে।

মোগলা বাজার থানার ওসি খায়রুল ফজল জানান, তাবলীগ জামাতের কর্মীদের লাঞ্চিত করা হয়েছে কি না তা জানি না। আমরা ঘটনাস্থলে তাবলীগের কোন কর্মীকে পাইনি। তবে এ ধরণের ঘটনা প্রশ্নবিদ্ধ।

খবরের বাকি অংশ

Saturday, 10 June 2017

একদিনের আয় তিনশো কোটি ডলার


স্টাফ রিপোটার: চীনের ইন্টারনেট ধনকুবের জ্যাক মা এক দিনেই তার সম্পত্তি বাড়িয়েছেন তিনশো কোটি ডলার। তাঁর মালিকানাধীন কোম্পানি ‘আলিবাবা’র শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকায় এক দিনেই তার সম্পদ এতটা বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকরা যা আশা করেছিলেন, তার চেয়েও অনেক বেশি ভালো ব্যবসা করছে আলিবাবা। ফলে শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ার এখন বেশ চাঙ্গা।
আলিবাবা‘কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। সমস্ত কিছুই বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে।
জ্যাক মা ১৯৯৯ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ইংরেজী শিক্ষক হিসেবে কাজ করতেন।
ষাট হাজার ডলার দিয়ে জ্যাক মা তার ব্যবসা শুরু করেন। শুরুর দিকে তিনি তার ব্যবসা পরিচালনা করতেন নিজের অ্যাপার্টমেন্ট থেকে।
‘আলিবাবা’ এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি। এর বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার।
জ্যাক মা এই মূহুর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হচ্ছে।
সূত্র : বিবিসি

খবরের বাকি অংশ

Thursday, 8 June 2017

হিন্দু থেকে মুসলিম হলেন তাহিরপুরের হরিদাস চন্দ্র

মাও সালেহ আহমদ উসমানীঃ- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাও মাঝহাটির বাসিন্দা পূর্বের নাম হরিদাস চন্দ্র, ইসলাম গ্রহণের পর আব্দুর রহমান, সে ভারতের মেঘালয় রাজ্যের অধিবাসি সে ৪/৫ বছর পূর্বে বাংলাদেশে আসে এখানে এসে সে একজন (মুচি) জুতা সেলাই কারিণী মহিলাকে বিয়ে করে তার সংসারে ২ছেলে ও ১মেয়ে গত একবছর পূর্বে তার স্ত্রী মারাগেলে তার শালক সন্তানদের নিয়ে যায়। প্রায় একবছর সে নিস্বঙ্গ জিবন জাপন করে।
তাঁর মনে শুধু অশান্তি শান্তির কোন দেখা নেই। এভাবে চলতে চলতে সে একবার মুসলমানদের ভাতৃত্ব ও আন্তরিকতা দেখে সে মুসলমানদের সাথে চলা ফেরা শুরু করে একপর্যায়ে সে মুসলমান হওয়ার আশা ব্যাক্ত করে।
পরে স্থানীয় তাবলিগীরা গত ৬ রমজান সাদরে গ্রহণ করে পবিত্র কালিমা পড়িয়ে মুসলিম বানিয়ে তাদের সমাজে গ্রহণ করে।

তাকে জিজ্ঞেস করলে সে বলে আমরা মারা গেলে আগুনদিয়ে জ্বালানো হয়। আর মুসলমানগন মারা গেলে আতর গোলাপর কাপন পড়িয়ে সযত্নে কবরে দাফন করে এগুলা দেখে আমার মনে ইসলাম গ্রহণের আগ্রহ জাগে।

মুসলমান হয়ে এখন আপনার অনুভুতি কি? জিঙ্গেস করা হলে নও মুসলিম আব্দুর রহমান বলেন নিজেকে ধন্য মনে হচ্ছে।
আপনি কি এখন রোজা রাখছেন?
হ্যা।
রোজা রাখতে কি কোন কষ্ট হচ্ছেনা?
না, তবে প্রথম দিন কিছু কষ্ট হচ্ছিল এখন আর সমস্যা হয়না।

খবরের বাকি অংশ

Wednesday, 7 June 2017

কাবা শরিফকে মুর্তি / ভাস্কর্য বললেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান !

স্টাফ রিপোর্টঃ- পবিত্র কাবা শরীফকে মূর্তির সাথে তুলনা করে মূর্তি বা কথিত ভাস্কর্যের পক্ষে যুক্তি খাড়া করে জঘন্য,মারত্মক বিয়াদবী করলো শয়তান জিয়াউল হাসান নামের এই ভন্ড কুলাঙ্গার জাহেল মূর্খ!

একটি টিভি টক শো’তে সে বল্ল “কাবা শরীফ কি? বায়তুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু! আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। আবার (হজ্জের সময়) শয়তানদের যেখানে পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না। সেখানে আমরা ঘৃনা প্রদর্শন করি”…(( এর মানে, সে বুঝাইতে চাইলো সেটাও একটি ভাস্কর্য মূর্তি। আসতাগফিরুল্লাহ।

খবরের বাকি অংশ

আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজবে কান না দেয়ার আহবান


আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজবে কান না দেয়ার আহবান


উবায়দুল্লাহ সাআদ: রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সুস্থ আছেন বলে জানিয়েছেন খাদেম হাসান আনহার।

আজ রাত ৮.৩০ মিনিটের দিকে আজগর আলী হাসপাতালে গেলে তিনি আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেন।

দেশের নানা প্রান্ত থেকে আল্লামা আহমদ শফীর মৃত্যু করেছেন এমন গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি।

উন্নত চিকিৎসার জন্য ৭ জুন আল্লামা আহমদ শফীকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে তিনি ডা. এআর নূরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল থেকেই হাসপাতালে আল্লামা আহমদ শফীকে এক নজর দেখার জন্য ভিড় করছেন আলেম ওলামা। দলবলে বিভিন্ন জায়গা থেকে এসে হুজুরের জন্য দোয়া করছেন।

সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান। আওয়ার ইসলামকে তিনি বলেন, হুজুর সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মাথার তাজ। তার অসুস্থতা আমাদের জন্য দু:খের। তাই একনজর দেখার জন্য ছুটে এসেছি।

সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হন ঢাকার মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল খ্যাতিমান ওয়ায়েজ  মাওলানা হাবিবুর রহমান মিছবাহ। তিনি দেশবাসীর কাছে হুজুরের জন্য দোয়া চেয়ে বলেন, হুজুরের ছবিসহ ফেসবুকে পোস্ট আপলোড করা থেকে বিরত থাকুন। আর ফেসবুকে এবং ফোনে ফোনে অনেকেই তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন। কোনো কিছু নিশ্চিত না হয়ে সংবাদ প্রচার করা মারাত্মক অন্যায়। এর থেকে বিরত থাকুন।

হাসপাতালে উপস্থিত সায়েন্সল্যাব জামে মসজিদের খতীব মাওলানা শামসুদ্দোহা আশরাফী বেদনাহত কণ্ঠে আওয়ার ইসলামকে বলেন, হুজুরের সুস্থতার জন্য আমরা এখন শুধুই দোয়া করবো। আল্লাহ যেন হজরতকে দ্রুত সুস্থ করে দেন।http://ourislam24.com/2017/06/08/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A6%AB%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%86%E0%A6%9B/

খবরের বাকি অংশ

আমার মা সুলতানা কামাল একটা পাগল, এই পাগলের কথাই কেউ কান দিবেন না-দিয়া চক্রবর্তী

সুলতানা কামাল একজন বাংলাদেশী নামধারী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। পাশাপাশি একজন উগ্র মুসলিম বিদ্বেষী নাস্তিক্যবাদের মতাদর্শ একজন।

খবরের বাকি অংশ

Tuesday, 6 June 2017

রাকেশ রায় গ্রেফতার-৪ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার; মহানবী( সা:‌) ও প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে কটু‌ক্তিকারী উগ্র হিন্দু মহাজোট নেতা রা‌কেশ রায়‌কে পু‌লিশ বুধবার সকাল সোয়া সাতটায় গ্রেফতার ক‌রে‌ছে।
জৈন্তাপুর সীমান্ত দি‌য়ে অবৈধভা‌বে ভার‌তে প্র‌বে‌শের চেষ্টার সময় তা‌কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হলে আদালত থাকে ৪ দিনের রিমান্ড দিয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জ‌কিগঞ্জ সা‌র্কে‌লের অতি‌রিক্ত পু‌লিশ সুপার মোস্তাক সরকার। অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ছাড়াও অভিযা‌নে অংশ নেন জ‌কিগঞ্জ থানার ও‌সি হা‌বিবুর রহমান হাওলাদার ও এসআই সৈয়দ ইম‌রোজ তা‌রেক।

খবরের বাকি অংশ

চাইলে একটু হাসতে পারেন।

এখদিন মফিজ ভাইয়ে খঠাইচ্চার খাছ তাকি ৫০ টেখা খর্জ নিয়া ফরর দিন ৬০ টেখা দিছইন।


খঠাইচ্চা :-- ভাতিজা মফিজ ৬০ টেখা খেনে দিলায়?

মফিজ :- ছাছা গতখাইল খর্জ নিলাম নু।

খঠাইচ্চা :-- ৫০ টেখা নিলায় তে ৬০ টেখা দেও খেনে?

মফিজ :-- ছাছা ইকান আমার দোষ নায়,আমি দুবাই তাকি এখটা মানিবেগ আনচি ইগুত টেখা রাখলেউ বাইচ্চা দেয়,,,আফনার ৫০ টেখায় বাইচ্চা দিছে ১০ টেখা।

(খদিন ফরে)

মফিজ :-- ছাছা ১০,০০০ টা আছেনি সামাইন্য দরখার আছিল,,না থাখলে সমইস্যা নায়।

খঠাইচ্চা : -- আরে ভাতিজা ঔ কিতা খও,, তোমার লাগি মনে মনে আমার ফুড়ি ফর্যন্ত ঠিক খরিয়া রাখছি বিয়া দিতাম।

জান দিলাইমু বেটা আর ১০ হাজার টেখা দিতাম ফারমু নায়নি।

(মনে মনে যে মফিজরে টেখা দিলে বাইচ্চা দেয় টেখায়)

মফিজ :-- আইচ্চা ছাছা তে বিকালে টেখা লইয়া আমার বাড়িত যাইন যেন।


১ মাস ফরে

খঠাইচ্চা :--- হ্যালো মফিজ তুমি টেখা ১০ হাজার নিলায় ইগুইন আর দিলায় না,,বাইচ্চা দিল কিনা জানাইলায়ও না।

মফিজ :-- ছাছা হুনলে আফনে খষ্ট ফাইবা এর লাগি জানাইছি না।

আফনার ১০ হাজার টেখার

.

নর্মাল ডেলিভারি অইছে না।

সিজার খরাইতে গিয়া মা ও বাইচ্চা উভয়ই মারা গেছে, আমার মানিবেগ খালি খরিয়া তারা গেছেগি।

--------
ইকান হুনিয়া খঠাইচ্চা বর্তমানে আই.সি.ইউত ভর্তি আছইন দোয়া খরবা সবে -

সিলেটি ভাষা যারা বুঝেন এবং ভালবাসেন কৌতুকটি শুধু তাদের জন্যে!!

খবরের বাকি অংশ

মহানবী (সা) ও প্রধানমন্ত্রীকে নিয়ে হিন্দু মহাজোট নেতার কটূক্তি: থানায় মামলা

ষ্টাফ রিপোর্টারঃ- ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদি হয়ে সিলেটের জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
তিনি বলেন, রাকেশ রায়কে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রাকেশের অবস্থান সনাক্তে পুলিশ সোর্সও নিয়োগ করেছে।
এদিকে, সার্বিক পরিস্থিতিতে সোমবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমানের আহবানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠেছে। তার ‘কটূক্তি’র একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ।
সূত্রঃ বিবিসি

খবরের বাকি অংশ

নেটওয়ার্ক নেই, মই বেয়ে মন্ত্রী উঠলেন গাছে

মোবাইলের নেটওয়ার্ক না পেয়ে হতাশ মন্ত্রীকে গাছে ওঠার বুদ্ধি বাতলালো উপস্থিত গ্রামবাসী; আনা হল মই। সেই মই বেয়ে ওঠার পর নেটওয়ার্ক মিলল মন্ত্রীর ফোনে, সারলেন জরুরি কথা।

রাজস্থানে নেটওয়ার্ক না পেয়ে মন্ত্রীর গাছে ওঠার এ ঘটনা নিয়ে ভারতের সংবাদমাধ্যম আর সোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা।
ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রোববার তার সংসদীয় এলাকা বিকানের প্রত্যন্ত ধুলিয়া গ্রামে গিয়ে নেটওয়ার্কের এই সমস্যায় পড়েন বলে এনডিটিভির খবর।
প্রতিমন্ত্রী গ্রামের বাসিন্দাদের সমস্যার কথা শুনতে চাইলে স্থানীয় হাসপাতালে নার্সের সংখ্যা কম থাকার কথা তাকে জানানো হয়। সমস্যা মেটাতে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে মোবাইল ফোন হাতে নেন মেঘওয়াল।
কিন্তু হাজার চেষ্টা করেও মোবাইলের নেটওয়ার্ক না পেয়ে প্রতিমন্ত্রী যখন হতাশ, তখন গ্রামবাসীরা তাকে জানান- এভাবে সারাদিনেও নেটওয়ার্ক মিলবে না।
তাহলে উপায়? উপায় হচ্ছে- ‘গাছে ওঠা’। ধুলিয়াবাসী মোবাইলে কথা বলার জন্য দিনের পর দিন ওই পদ্ধতিই ব্যবহার করে আসছে বলে জানানো হল প্রতিমন্ত্রীকে।
কিন্তু ৬২ বছর বয়সী মেঘওয়াল গাছে চড়বেন কী করে! সঙ্গে সঙ্গে আনা হল মই। এরপর সেই মই লাগানো হল গাছে। কিছুদূর ওঠার পর প্রতিমন্ত্রীর মোবাইলে ধরা দিল নেটওয়ার্ক।
 
কথা শেষ করে তিনি যখন নামছিলেন, গ্রামবাসীর করতালি আর হর্ষধ্বনিতে চারপাশ তখন মুখর।
মইয়ে চড়ে প্রতিমন্ত্রীর মোবাইলে কথা বলার ভিডিও আর ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এনডিটিভি লিখেছে, মইয়ে উঠে মন্ত্রী বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন নিয়ে কথা বলছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল নিয়ে এমন বিড়ম্বনার পর ওই গ্রামে তিন মাসের মধ্যে একটি মোবাইল টাওয়ার নির্মাণের নির্দেশ দিয়েছন অর্জুন মেঘওয়াল। এজন্য ১৩ লাখ রুপি ও প্রয়োজনীয় বৈদ্যুতিক তারও বরাদ্দ দিতে বলেছেন তিনি।

খবরের বাকি অংশ

আইসিইউতে আল্লামা আহমদ শফী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা নাগাদ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হবে।
তিনি আরও জানান, তাকে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।
তিনি বলেন, ‘হুজুরের শারিরীক অবস্থার অবণতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে।’
উল্লেখ্য, প্রথমে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু পরে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তির করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

খবরের বাকি অংশ

Sunday, 4 June 2017

হেফাজত ও ভাস্কর্য ইস্যুতে অবস্থান পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী

হেফাজত প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি
বাংলাদেশের প্রধানমন্ত্রী। হেফাজত কিংবা
অন্য যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে
আদর্শে ভিন্নতা ও মতবিরোধ থাকলেও সুষ্ঠু
পরিবেশ বজায় রেখে দেশের সামগ্রিক
উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী (দেশের
অভিভাবক) হিসেবে যা ভালো মনে করেছি
তাই করেছি।’
রোববার রাজধানীতে জাতীয়
প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন
(ডিইউজে) আয়োজিত ইফতার অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে
প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে দুই
সংগঠনের নেতা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা
বলেন।
তিনি বলেন, ‘কওমি মাদরাসায় লাখ লাখ শিক্ষার্থী
পড়াশুনা করছে। এতদিন তাদের শিক্ষাকে
স্বীকৃতি দেয়া হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে
এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কথা চিন্তা না করে
আমি থাকতে পারি না। তাই তাদের কাছে
ডেকে কথা বলেছি, ছয়টি শিক্ষাবোর্ড গঠন
করে দিয়েছি। দেশকে শতভাগ শিক্ষিত
করতে হলে তাদের বাদ দেয়া সম্ভব না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা
হেফাজতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে,
চেতনা গেল গেল বলে গলা ফাটাচ্ছেন; ৫
মে রাতে যখন হেফাজত শাপলা চত্বর দখল
করেছিল তখন তারা কোথায় ছিলেন? তারা কী
চেতনাবোধ থেকে সেদিন রাস্তায় নেমে
এসেছিলেন। ভাবতে পারেন আর কয়েক
ঘণ্টা হেফাজতের দখলে থাকলে দেশের
কী অবস্থা হতো। সেদিন আমি নিজস্ব চিন্তা-
ভাবনা থেকে যা যা করণীয় তা করে
হেফাজতমুক্ত করেছিলাম। সবার মধ্যে
আতঙ্ক ছিল কী হবে কী হবে? পরদিন
অনেক মন্ত্রিসভার সদস্য ভয়ে
সচিবালয়মুখীও হননি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘হেফাজত ইসলামের
মুসল্লিদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের
অপচেষ্টা চালিয়েছিল বিএনপি। ৫ মে মাদরাসার
শিক্ষার্থীদের এনে জড়ো করে সরকার
পতনের অপচেষ্টা চালিয়েছিল। ওদের বলা
হয়েছিল ২শ’ গরু জবাই করে তাদের বিরিয়ানি
খাওয়ানো হবে। ছোট ছোট কোমলমতি
মাদরাসা শিক্ষার্থীদের সারাদিন একটি রুটি আর কলা
খাইয়ে বসিয়ে রাখা হয়েছিল।’
তিনি জানান, ওই পরিস্থিতি থেকে উত্তরণ ও
বর্তমানে দেশের মানুষের উন্নয়ন বিশেষ
করে গ্রামের মানুষের ভাগ্যন্নোয়নের
স্বার্থে তিনি হেফাজত ইসলামের নেতাদের
সঙ্গে কথা বলে ভুল ভাঙিয়ে ওদের শিক্ষার
সুযোগ সুবিধা করে দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের প্রতি ভুল
ধারণা নিয়ে ওরা জঙ্গিদের সঙ্গে হাত মিলালে
দেশের কী অবস্থা হবে তা কি কেউ
ভেবে দেখেছেন। তারা এখন জঙ্গি দমনে
সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তারা জঙ্গিদের বিরুদ্ধে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন।
এ উদ্যোগকে যারা সহজভাবে নিতে পারেন
না তারা কী চান।’
তিনি বলেন, ’৭৫ পরবর্তী সময়ে দেশটা ৯০
ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গিয়েছিল। বর্তমান
সরকারের প্রচেষ্টায় সেই অবস্থা থেকে
দেশকে উন্নত করে অন্তত ৭০ ডিগ্রি
অ্যাঙ্গেল ঠিক করা গেছে।’
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য
অপসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
‘জাতীয় ঈদগাহ সংলগ্ন সুপ্রিম কোর্টের যে
স্থানটিতে গ্রিক গড অব থেমিসের আদলের
ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল সেই
ভাস্কর্যের গায়ে শাড়ি পড়ানো হলো কেন?
ভাস্কর্য স্থাপনের আগে বাইরে থেকে
সুপ্রিম কোর্টের প্রবেশপথে দেশের
মানচিত্র দেখা যেতো। ওইটি স্থাপনের পর
সেটি ঢেকে যায়। তাছাড়া জাতীয় ঈদগাহের
সামনে নামাজের সময় এটি দেখা গেলে
দৃষ্টিকটু লাগতো। তাই ওটি সরানো হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য সরানোর
ফলে অনেকে ধর্মনিরপেক্ষতার দোহাই
দিয়ে ধর্ম গেল গেল বলে চিৎকার
করছেন। আন্দোলন করছেন। কেউ
কেউ ভাস্কর্য সরালে মসজিদও সরাতে হবে
এমন কথাও বলছেন।’
তিনি বলেন, ‘যাদের তিনি জিরো থেকে
হিরো বানিয়েছিলেন তারা এখন আন্দোলন
করছেন। তারা কী ভুলে গেছেন শাহবাগে
তাদের যখন হেফাজতিরা তাড়া করেছিল তখন
তাদের ছাত্রলীগের নেতাকর্মীরা
বাঁচিয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে
ধর্মকে অস্বীকার করা নয়। শূকরের মাংস, মদ
ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা
বলেন, তারা পারভারটেড।’
প্রধানমন্ত্রী জানান, তিনি অনেক অপমান সহ্য
করেছেন। এখন যারা এর বিরোধীতা
করছেন আর যারা পক্ষে অবস্থান নিয়েছেন
তিনি দু’পক্ষের কারও পক্ষে থাকবেন না। তারা
আগে মারামারি ও মল্লযুদ্ধ করে শক্তির
পরীক্ষা করুক। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ
ব্যাপারে দু’পক্ষ মুখোমুখি হলে কিছু করতে
মানা করেছেন। দু’পক্ষের শক্তির পরীক্ষায়
যারা আহত হবেন তাদের চিকিৎসা দেবেন।
বাস্তবতা বিবেচনা না করে অনেক ম'ন্ত্রী তার
বিরুদ্ধে বক্তব্য-বিবৃতি দিয়েছেন উল্লেখ
করে প্রধানমন্ত্রী এ সময় তার পাশে বসে
থাকা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও রাশেদ
খান মেনন ও আসাদুজ্জামান নূরের নাম উল্লেখ
করে বলেন, ‘আমার বিরুদ্ধে কথা বলার আগে
তারা পদত্যাগ করতে পারতেন।’

খবরের বাকি অংশ

জনপ্রিয় পোস্টসমূহ

facebbok